সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে মোট ৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৪০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে এসএমপি।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেফতার, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার হওয়া আসামিরা রয়েছেন।
অভিযানকালে পুলিশ ২ কেজি গাঁজা ও ৫০ বস্তা সুপারি উদ্ধার করেছে।
এদিকে, এসএমপির ট্রাফিক বিভাগ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১৪০টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ৫৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৮৩টি যানবাহন আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
আইটি ল্যাব সলিউশন্স লি.