ছবি: সংগৃহীত
সিলেটে জালালাবাদ গ্যাসের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয়, সিলেটের একটি দল এ অভিযান পরিচালনা করে।
দুদক সূত্রে জানা গেছে, প্রায় ৮০ লাখ টাকার রাজস্ব আত্মসাতের সঙ্গে জড়িত দুই কর্মকর্তাকে নিয়মবহির্ভূতভাবে অব্যাহতির সুপারিশ এবং ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দুদক কর্মকর্তারা সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র ও গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র জব্দ করেন। এসব নথি ও রেকর্ডপত্র পর্যালোচনা করে অভিযোগের সত্যতা যাচাই করা হবে। পর্যালোচনা শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক।
দুদক সমন্বিত জেলা কার্যালয়, সিলেটের উপপরিচালক সুবেল আহমদ গণমাধ্যমকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.