ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বাস ও প্রাইভেটকারের অন্তত ২০ যাত্রী।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার শিবগাতী স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকাগামী যাত্রীবাহী বাস দোলা পরিবহন সঙ্গে গোপালগঞ্জমুখী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায় এবং যাত্রীবাহী বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এতে প্রাইভেটকারের দুই যাত্রী নিহত এবং বাস ও প্রাইভেটকারের ২০ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোপালগঞ্জ ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.