প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৬ (বৃহস্পতিবার)
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন

ছবি: সংগৃহীত

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৭৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১১৬ ও ২১১২ পয়েন্টে রয়েছে।

এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৩৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
বুধবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৬৪টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ার।

বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো– ডোমিনেজ স্টিল, ওরিয়ন ইনফিউশন, প্রাইম ফার্স্ট মিউচুয়াল ফান্ড, খান ব্রাদার্স, শাইনপুকুর সিরামিক, সার্প ইন্ডাস্ট্রি, একমি লিমিটেড, মালেক স্পিনিং ও সী পার্ল।

এর আগে, বুধবার লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১২ পয়েন্ট।

সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ৮ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৬৯ পয়েন্টে অবস্থান করে।
অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৩৪ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এসময়ের ১৯টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৩টি কোম্পানি শেয়ারের দর।