প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৫৯ (বুধবার)
সিলেটে ৩০টি ভারতীয় টায়ারসহ যুবক আটক

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজার পয়েন্টে অভিযান চালিয়ে ৩০টি ভারতীয় টায়ারসহ এক যুবককে আটক করেছে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে সালুটিকর বাজার পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, প্রিকেট-১০৩ ডিউটিরত এএসআই মোহাম্মদ সারোয়ার, এসআই সাহাবউদ্দিন খান ও সঙ্গীয় পুলিশ সদস্যরা সালুটিকর বাজার পয়েন্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে একটি পুরাতন ডিআই পিকআপে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে পিকআপ থেকে ৩০টি ভারতীয় টায়ার উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়িতে থাকা এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তি ও উদ্ধার করা টায়ারের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

অভিযানে এএসআই মোহাম্মদ সারোয়ারের নেতৃত্বে এসআই সাহাবউদ্দিন খানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।