প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৫ (সোমবার)
সিলেটে এসআরবি অভিযানে এয়ারগান উদ্ধার

সিলেটে বিশেষ অভিযান চালিয়ে একটি এয়ারগান উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিমানবন্দর থানাধীন খাদিমনগর ইউনিয়নের কেওয়াছড়া চা-বাগানের ভেতরে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সদর কোম্পানির একটি অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে কেওয়াছড়া চা-বাগানের জঙ্গল এলাকায় তল্লাশি চালায়। এ সময় প্লাস্টিকের বস্তা দিয়ে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করা হয়।

অভিযানিক দল তাৎক্ষণিকভাবে উদ্ধার করা এয়ারগানের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে খুঁজে পায়নি।

এসআরবি-৯ জানিয়েছে, ঘটনাটি নিয়ে তাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধার করা এয়ারগানটি সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।