ছবি সংগৃহীত :
ফরিদপুরের সালথা উপজেলায় একটি বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগের এক স্থানীয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার হওয়া নেতার নাম হেমায়েত হোসেন (৫৫)। তিনি সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।
হেমায়েত মাঝারদিয়া ইউনিয়নের কাগদী বাতাগ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে গোপন খবরের ভিত্তিতে সালথা থানা পুলিশের একটি টিম কাগদী বাজারে অভিযান চালায়।
এসময় সেখানে অবস্থানরত হেমায়েতকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সালথা থানায় বেশ কয়েকটি ধারায় মামলা রয়েছে, যার মধ্যে একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলা অন্তর্ভুক্ত।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, বিস্ফোরক একটি মামলায় আসামি হেমায়েত হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে সহিংসতা ও নাশকতাসহ থানায় আরও একাধিক মামলা বিচারাধীন। গ্রেফতার আসামিকে বিকেলে ফরিদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.