ছবি: সংগৃহীত
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ দলের হয়ে ভালো করায় দলে ফিরেছেন তাওহীদ হৃদয় এবং জাকির আলি অনিক।
প্রধান নির্বাচক জানিয়েছেন ‘এ’ দলের পারফর্ম্যান্সে দলে জায়গা করে নিয়েছেন তাওহীদ হৃদয়। ভবিষ্যৎ পরিকল্পনায় থাকা ক্রিকেটার অনিককে স্কোয়াডে রাখা হয়েছে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে।
তিনি বলেন, জাকির আলী অনিক আমাদের প্রিভিয়াস চয়েজ ছিলেন। ফর্মের কারণে বাদ পড়ে গিয়েছিলেন। তারপর তার কাছ থেকে আমরা যেই আশা করেছিলাম, সেই আশাটা উনি খুব ভালোভাবে পূরণ করেছেন, তার ফর্ম ফিরে পেয়েছেন। তাকে দেখে বেশ ভালো মনে হচ্ছে।’
এ বিষয়ে হাবিবুল বাশার বলেন, নাহিদ রানাকে আমরা বেস্ট পসিবল সুযোগটা দিতে চাই, তিনি যাতে সবগুলো ম্যাচ খেলতে পারেন। তবে তাকে আমরা এই টেস্টে খেলাতে পারছি না। তাসকিন আহমেদকেও আমরা এই টেস্টে বিশ্রাম দিয়েছি। অবশ্যই তাকেও যেহেতু আমরা প্রায়োরিটাইজ করছি আমাদের যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো আছে, সেগুলোর দিকে; তাই চাওয়া হচ্ছে, যেন তাকে ওই ম্যাচগুলোতে পুরোপুরিভাবে পাওয়া যায়।
অভিজ্ঞতা বাড়ানোর লক্ষে স্কোয়াডে না থাকলেও ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলের সঙ্গে রাখা হবে তরুণ দুই পেসার ইকবাল হোসেন ঈমন ও মুশফিক হাসানকে। তাদের সঙ্গে ভ্রমণ করবেন স্পিনার নাইম হাসান।
এর আগে, আফগানদের বিপক্ষে দেশের মাটিতে দুই টেস্ট খেলে একটাতে ৫৪৬ রানের বড় জয় পেলেও প্রথমটাতে বাংলাদেশ হেরেছিলো ২২৪ রানে। এবার আমিরাতের মাটিতে টেস্ট জিতে ২-১ এগিয়ে যাওয়াটাই টাইগারদের মুল ভাবনা।
সাদা পোষাকের ক্রিকেটে নিজেদের সেরা সময় পার করছে বাংলাদেশ টেস্ট দল। প্রথমবারের মতো অবস্থান করছে টেস্ট র্যাংকিংয়ের ৬ নম্বরে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের হিসেব করলে পরিসংখ্যানটা আরও ভালো। টাইগারদের অবস্থান সেরা চারে।
সামনেই টেস্ট চ্যাম্পিয়নশিপের বেশ কয়েকটি ম্যাচ অপেক্ষা করছে নাজমুল শন্তর দলের জন্য। উকি দিচ্ছে মর্যাদার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনা। ফলে আফগানিস্তান টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামী ৯ অক্টোবর শুরু হবে এ টেস্ট।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন এবং শরিফুল ইসলাম।
আইটি ল্যাব সলিউশন্স লি.