প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৪৩ (শনিবার)
সিলেটে অভিযানে ৫২ জন গ্রেফতার, ৮৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ৮৪টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসএমপি সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেফতার এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতারসহ বিভিন্ন অপরাধে মোট ৫২ জনকে আটক করা হয়।

অভিযানকালে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এদিকে, নগরীর বিভিন্ন সড়কে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে মোট ৮৪টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৪৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৩৫টি যানবাহন আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেট মহানগর পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসএমপি।