প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৮ (শনিবার)
সিলেটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. কামরান আহমদ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরান আহমদ কানাইঘাট উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেটগামী পর্যটকবাহী শৌখীন পরিবহনের একটি বাসের সঙ্গে জৈন্তাপুরগামী একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী কামরান আহমদ ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা  দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।