প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৪০ (শনিবার)
হবিগঞ্জে এসআরবি অভিযানে গাঁজাসহ ২ যুবক আটক

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা।

 

 

 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে এসআরবির গণমাধ্যম শাখা। এর আগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ সংলগ্ন সড়কে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—টাঙ্গাইলের ঘাটাইল থানার দুলালিয়া এলাকার আবু সাঈদের ছেলে মো. মনির হোসেন (৩০) এবং ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার বগাকৃষ্ণপুর এলাকার মো. ইউনুস আলীর ছেলে আবু সাঈদ (৩০)।

এসআরবি সূত্র জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি ব্যাগে থাকা মোট ১২ কেজি গাঁজা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে জব্দ করা মাদকসহ তাদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

এ তথ্য  নিশ্চিত করেছেন এসআরবির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।