ছবি সংগৃহীত :
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের অকাল ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এক শোকবার্তায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “জাকির হোসেন মজুমদার ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন অত্যন্ত নিষ্ঠাবান, ত্যাগী ও রাজপথের লড়াকু সৈনিক। সিলেটে দলের প্রতিটি ক্রান্তিলগ্নে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “তাঁর এই আকস্মিক মৃত্যুতে সিলেট বিএনপি একজন দক্ষ ও নিবেদিতপ্রাণ সংগঠককে হারালো, যা সহজে পূরণ হওয়ার নয়।”
শোকবার্তায় মন্ত্রী মরহুম জাকির হোসেন মজুমদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।
মন্ত্রী বলেন, “মহান আল্লাহ তাআলা যেন এই কঠিন সময়ে তাঁর পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার ধৈর্য দান করেন এবং মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”
আইটি ল্যাব সলিউশন্স লি.