প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:১৯ (শনিবার)
জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী।

 

 

এক শোকবার্তায় মিফতাহ্ সিদ্দিকী মরহুম জাকির মজুমদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় মিফতাহ্ সিদ্দিকী বলেন, “জাকির মজুমদার ছিলেন বিএনপির একজন নিবেদিতপ্রাণ ও সক্রিয় সংগঠক। দলের সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে তিনি দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে বিএনপির স্থানীয় রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।”

তিনি আরও বলেন, দলের প্রতি জাকির মজুমদারের নিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা এবং নেতাকর্মীদের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর রাজনৈতিক ও সাংগঠনিক অবদান দলীয় নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

শোকবার্তায় মিফতাহ্ সিদ্দিকী মহান আল্লাহর কাছে মরহুম জাকির মজুমদারের ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য দান করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।