ছবি: সংগৃহীত
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৩৭ পয়েন্টে অবস্থান করে।
ডিএসই শরীয়াহ্ সূচক ১১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০৮৮ ও ২০৭৭ পয়েন্টে রয়েছে।
এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৭৫ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
মঙ্গলবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৪৮টির, কমেছে ৪টির এবং অপরির্বতিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-এনভয় টেক্সটাইল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সেনা ইন্স্যুরেন্স, একমি, সার্প ইন্ডাস্ট্রি, মালেক স্পিনিং, আইপিডিসি, সায়হাম টেক্সটাইল, সায়হাম কটন ও বেক্সিমকো ফার্মা।
এর আগে আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৩২ পয়েন্ট।
সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ১০ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৬৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৪৫ পয়েন্টে অবস্থান করে।
অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৬৫ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ২ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ের ১৮টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১৬টি এবং অপরিবর্তিত রয়েছে ২টি কোম্পানি শেয়ারের দর।
আইটি ল্যাব সলিউশন্স লি.