প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৪২ (মঙ্গলবার)
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষা

ছবি সংগৃহীত :

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় ব্রিটিশ হাইকমিশনার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে শুভেচ্ছা জানান এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

ফ্যাসিবাদকে দেশে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনারের সহকারী কেট ওয়ার্ড ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর পিএস কাজী নজরুল ইসলাম, এপিএস জাহেদুল আলম।