ছবি সংগৃহীত :
বলিউডের একসময়ের আলোচিত জুটি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের পুরোনো প্রেমের গল্প ফের আলোচনায় এসেছে। গোপনে চলা সেই সম্পর্কের এক নাটকীয় ঘটনা সম্প্রতি স্মৃতিচারণ করেছেন ভারতের এক সাবেক সাংবাদিক।
ওই সাংবাদিকের ভাষ্য অনুযায়ী, রণবীর ও ক্যাটরিনার সম্পর্কের বিষয়টি যখন গোপন রাখার চেষ্টা চলছিল, তখন এক রাতে খবর আসে ক্যাটরিনার বাড়িতে যাচ্ছেন রণবীর। খবর পেয়ে গভীর রাতে সেখানে ওত পেতে বসেন সাংবাদিকরা।
রাত ১টা ৩২ মিনিটের দিকে ক্যাটরিনার বাড়ি থেকে বের হন রণবীর। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ক্যাপ দিয়ে মুখ ঢেকে দ্রুত সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু কিছুক্ষণ পরই ঘটে যায় নাটকীয় ঘটনা।
হুট করেই আবার ফিরে আসেন রণবীর। এরপর সাংবাদিকদের গাড়ির দরজা খুলে ক্যামেরা ব্যাগ ও সাউন্ড রেকর্ডিংয়ের সরঞ্জাম নিয়ে নেন তিনি। তবে সাংবাদিকদের দৃঢ় অবস্থানের মুখে শেষ পর্যন্ত সেই সরঞ্জামগুলো ফেরত দিতে বাধ্য হন অভিনেতা।
সাবেক ওই সাংবাদিক আরও জানান, আরেকবার একটি শেষকৃত্য থেকে ফেরার সময়ও ক্যাটরিনার বাসায় রণবীরের গোপনে প্রবেশের দৃশ্য ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছিলেন তারা। সেবারও বেশ কৌশলে পরিস্থিতি সামলে নিয়েছিলেন রণবীর।
রণবীর-ক্যাটরিনার সম্পর্কের শুরু হয়েছিল ‘আজব প্রেম কি গজব কাহানি’ সিনেমার সেট থেকে। দীর্ঘ প্রায় সাত বছরের সম্পর্কের পর ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়।
এরপর সময়ের সঙ্গে দুজনেই নিজেদের জীবনে এগিয়ে গেছেন। রণবীর কাপুর বিয়ে করেছেন আলিয়া ভাটকে, আর ক্যাটরিনা কাইফের জীবনসঙ্গী ভিকি কৌশল। তবে তাদের প্রেমের সেই গোপন দিনগুলোর নানা ঘটনা এখনো বলিউডপ্রেমীদের আগ্রহের বিষয় হয়ে আছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.