প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৯ (মঙ্গলবার)
সিলেটে পুলিশের অভিযানে অর্ধশতাধিক গ্রেফতার

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পরিচালিত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে ৫২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১২১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত থেকে ২৩টা ৫৯ মিনিট পর্যন্ত সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসএমপি সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার হওয়া ৫২ জনের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতারকৃত আসামি রয়েছেন।

অভিযানকালে পুলিশ ২১ পিস ইয়াবা উদ্ধার করেছে।

এদিকে, এসএমপির ট্রাফিক বিভাগ পৃথক অভিযান পরিচালনা করে ট্রাফিক আইন অমান্যকারী মোট ১২১টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ৬৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৫৪টি যানবাহন আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।