প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:১৬ (সোমবার)
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: সিসিক প্রশাসক

ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়, এর জন্য নগরবাসীর সচেতনতা ও সম্মিলিত সামাজিক উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

তিনি বলেন, নগরবাসী নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সহযোগিতা করলে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর ফল পাওয়া সম্ভব।

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক র‌্যালির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। নগর ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়।

সিসিক প্রশাসক বলেন, নগর পরিচ্ছন্ন রাখতে প্রতিদিন বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত মশক নিধন এবং এডিস মশার লার্ভা ধ্বংসে বাড়ি বাড়ি অভিযান চালানো হচ্ছে। তবে এসব উদ্যোগের পরও মশা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া এ কাজে সফল হওয়া কঠিন।

তিনি বলেন, এডিস মশা সাধারণত জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা ও আশপাশে কোথাও পানি জমে আছে কি না, তা নিয়মিত পরীক্ষা করতে হবে। যেসব পাত্র বা স্থানে পানি জমতে পারে, সেগুলো পরিষ্কার রাখতে হবে। একই সঙ্গে বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশ পরিচ্ছন্ন রাখার দায়িত্বও নাগরিকদের নিতে হবে।

আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে আগামী তিন মাস প্রতি শনিবার ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। সিলেট সিটি করপোরেশন এ কর্মসূচি বাস্তবায়নে কাজ করবে। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে কর্মসূচিটি আরও কার্যকর হবে।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে সিসিক প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধকে শুধু সিটি করপোরেশনের দায়িত্ব হিসেবে না দেখে সামাজিক দায়িত্ব হিসেবে নিতে হবে। প্রত্যেকে নিজ