হবিগঞ্জ জেলা যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি হাসান চৌধুরী হিমসিমকে গ্রেফতার করেছে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে হবিগঞ্জ শহরের কালিবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার এসআই ধ্রুবেশের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, রাতের অভিযানে কালিবাড়ি এলাকায় অবস্থানকালে হাসান চৌধুরী হিমসিমকে গ্রেফতার করা হয়। পরে তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
গ্রেফতারের এ তথ্য নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই ধ্রুবেশ বলেন, তার বিরুদ্ধে কী মামলা রয়েছে, তা সঠিকভাবে জানি না। বিস্তারিত দেখে বলতে হবে।
তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তাকে আদালতে পাঠানোর বিষয়ে পুলিশের পক্ষ থেকেও বিস্তারিত তথ্য জানানো হয়নি।
আইটি ল্যাব সলিউশন্স লি.