ছবি: সংগৃহীত
স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। প্রতিভরি সোনার দাম এক হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে এই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে জুয়েলারি ব্যবসায়ীরা।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি সোনার দাম এক হাজার ৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের প্রতিভরি সোনার দাম এক হাজার ৪৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ৯৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯১ হাজার ৫৬ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম ৭৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা ৫৬ হাজার ৬৪ টাকা।
এর আগে গত ১১ সেপ্টেম্বর ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা, ২১ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতিভরি সোনার দাম এক হাজার ৮০৮ টাকা কমিয়ে এক লাখ ৯০ হাজার ১২৩ টাকা ও সনাতন পদ্ধতির প্রতিভরি সোনার দাম এক হাজার ৫১৬ টাকা কমিয়ে ১ লাখ টাকা ৫৫ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়।
এদিকে সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ৫ হাজার ১৫ টাকা, ২১ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি রুপার দাম ৪ হাজার ৮২ টাকা ও সনাতন পদ্ধতির প্রতিভরি রুপার দাম ৩ হাজার ৯১ টাকা নির্ধারণ করা হয়।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১১৫ বার সমন্বয় করা হয়েছে সোনার দাম। যেখানে দাম ৫৭ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৫৮ দফা। ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।
প্রসঙ্গত, দেশের বাজারে গত ২৯ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়, যা দেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করে। এটাই ছিল সোনার সর্বোচ্চ দাম।
আইটি ল্যাব সলিউশন্স লি.