সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন কাজিটুলা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) আনুমানিক আড়াইটার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- জোবাইন আহমদ (২৮) ও কাওছার আহমদ (১৮)। তারা দুইজন নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে।
পুলিশ জানায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) আনুমানিক আড়াইটার দিকে সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন কাজিটুলা এলাকায় একটি মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, ‘কাজিটুলায় মিছিল থেকে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
আইটি ল্যাব সলিউশন্স লি.