মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬ জন পরিক্ষার্থী এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১২১ জন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সিলেট শিক্ষা বোর্ডের পরিক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াসমিন নতুন সিলেটকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বোর্ডের তথ্যমতে, এ বছর এসএসসি পরিক্ষার খাতা পূণঃমূল্যায়ন চেয়ে ২০ হাজার ৭৮৩ জন শিক্ষার্থী ৫০ হাজার ৭১৩ টি আবেদন করেন।
খাতা পূর্ণঃমূল্যায়নে ২ হাজার ৫৮৭ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। তন্মধ্যে মোট ২ হাজার ৩২০ জন শিক্ষার্থীর নম্বরে পরিবর্তন এসেছে। মোট জিপিএ পরিবর্তন হয়েছে এক হাজার ২৮৬ জনের। জিপিএ-৫ পরিবর্তন হয়নি ১৪৩ জনের। ফেল থেকে ফেল ১৫৭ জন, মোট জিপিএ গ্রেড পরিবর্তন ৯৮৬ জন এবং ফেল থেকে পাস করেছেন ১৮৬ জন।
এবার এসএসসি পরীক্ষায় ৮৯ হাজার ৬৮৬ জন পরিক্ষার্থীর মধ্যে ৮৯ হাজার ৭৯ জন পরিক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৫১ হাজার ৯৫৭ জন। গড় পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ। বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন। পাসের হারের দিক থেকে এগিয়ে মেয়েরা। গড়ে ৪১ দশমিক ৬৭ শতাংশ শিক্ষার্থী ফেল করেছে।
এবার বিজ্ঞান বিভাগ থেকে ৩ হাজার ৬০৮ জন জিপিএ-৫ পেয়েছে। তন্মধ্যে ছেলে ১ হাজার ৬৮৪ এবং মেয়ে ১ হাজার ৯২৪ জন। মানবিক থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ ১২০ শিক্ষার্থীর মধ্যে ছেলে ২৪ এবং মেয়ে ৯৬ জন। ব্যবসা শিক্ষায় ১০৮ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ছেলে ৩৭ এবং মেয়ে ৭১ জন।
আইটি ল্যাব সলিউশন্স লি.