প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:০৭ (রবিবার)
বড়লেখায় নবজাতক মরদেহ উদ্ধার

প্রতিকী ছবি

মৌলভীবাজারের বড়লেখায় খালে ভাসমান অবস্থায় এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার বর্ণি ইউনিয়নের মনারাই এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে বর্ণি ইউনিয়নের মনারাই মসজিদের দক্ষিণ পাশের একটি খালে নবজাতকের মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান নবজাতকের মরদেহ উদ্ধারের এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।