সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১নং মধ্য জাফলং ইউনিয়নের কাপাউরা বাইতুন নূর জামে মসজিদের উন্নয়নকাজে সহযোগিতার হাত বাড়িয়েছেন ১১নং মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান কাওছার।
শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) বাদ জুমা কাপাউরা বাইতুন নূর জামে মসজিদের বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে মোস্তাফিজুর রহমান কাওছারের অর্থায়নে প্রয়োজনীয় বৈদ্যুতিক সামগ্রী মসজিদ পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কাপাউরা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে এবং মাওলানা তোফায়েল আহমদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মস্তফা, ক্যাশিয়ার বাবুল আহমেদ, সদস্য রিয়াজ, ফজলুল করিম, মমিনুল, রহিম, রমজান, খলিল, রফিকুল ইসলাম, সালাম দারোগা, মনির, ফয়জুল ও হাশেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা মোস্তাফিজুর রহমান কাওছারের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, এলাকার মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সহযোগিতা করা একটি প্রশংসনীয় সামাজিক উদ্যোগ। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে মধ্য জাফলং এলাকার সামাজিক উন্নয়ন ও পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।
স্থানীয়রা জানান, কাপাউরা বাইতুন নূর জামে মসজিদের বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় সামগ্রী প্রদান করায় মুসল্লিদের দীর্ঘদিনের একটি প্রয়োজন পূরণ হবে। এলাকার মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও মোস্তাফিজুর রহমান কাওছারের সহযোগিতার উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.