সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধি মো. সোহেল আহমদ সুহেল (নবীন সোহেল)-এর বাবা মো. সোনাফর আলী ঠিকাদারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব কাউপুর গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মো. সোনাফর আলী ঠিকাদার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
তাঁর মৃত্যুতে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেন। একই সঙ্গে তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
মো. সোনাফর আলী ঠিকাদার মৃত্যুকালে ৫ ছেলে ও ৪ মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি প্রদানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.