প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:১২ (শুক্রবার)
বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ১

ছবি সংগৃহীত :

জামালপুরের দেওয়ানগঞ্জে অভিযান চালিয়ে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় আব্দুল মালেক (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

 

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, রাতে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের পাথরের চর চেংটিমারী এলাকার শফি উদ্দিনের ছেলে আব্দুল মালেকের (৫০) দোকানের পেছনে পুকুরে তল্লাশি চালানো হয়। সেখানে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই মালেককে আটক করা হয়।

উদ্ধারকৃত ৮৮ বোতল মদের মধ্যে রয়েছে ৩৩ বোতল ব্ল্যাক হোয়াইট, ২৩ বোতল হুইস্কি, ২০ বোতল ইউস্কি ও ১২ বোতল ভদকা।

সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় মদ উদ্ধার ও একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।