প্রতিকী ছবি:
বাগেরহাটের মোরেলগঞ্জে ধানক্ষেতে কাজ করার সময়বজ্রপাতে আপন দুই ভাই নিহত হয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শৌলখালী গ্রামের মনোরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫২) ও মানিক বাছাড় (৩৮)। বিধান বাছাড়ের স্ত্রী ও ৪ সন্তান রয়েছে। মানিক বাছাড়েরও স্ত্রী ও ২ সন্তান রয়েছে বলে জানা গেছে।
নিহতদের আরেক ভাইয়ের ছেলে রাজিব বাছাড় জানান, সকালে তার দুই কাকা মাঠে কাজ করতে যান। সকাল থেকেই আবহাওয়া খারাপ ছিল। সাড়ে ১১টার দিকে বজ্রপাতে দুই কাকা ঘটনাস্থলেই একত্রে মারা যান।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ জানান, মাঠে কাজ করার সময় বজ্রপাতে আপন দুই ভাই নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.