সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালিয়ে যায়।
শনিবার (৩০ আগস্ট) র্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জের একটি আভিযানিক দল বিশ্বম্ভরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে বেলা আনুমানিক ১১টা ৫০ মিনিটে র্যাব জানতে পারে, বিশ্বম্ভরপুর থানাধীন সলুকাবাদ ইউনিয়নের রসুলপুর এলাকায় পাকা সড়কের ওপর কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল আনুমানিক দুপুর ১২টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা দুই ব্যক্তি একটি কাঠের ব্যাগ ও একটি মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে ফেলে যাওয়া কাঠের ব্যাগ তল্লাশি করে নীল রঙের পলিথিনের ওপর খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত মাদক ও জব্দ করা মোটরসাইকেলের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অজ্ঞাতনামা দুই পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ আরও জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.