মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুই নারীসহ তিন জনকে পুশইন করেছে। পরে তাদেরকে স্থানীয় বাসিন্দারা আটক করে থানায় হস্তান্তর করেন।
শনিবার (২৯ আগস্ট) উপজেলার দেবলছড়া সীমান্ত এলাকা দিয়ে তাদেরকে পুশ ইন করা হয়। উপজেলার আলীনগর ইউনিয়নের বকসি টিলা থেকে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা তাদের আটক করে কমলগঞ্জ থানায় হস্তান্তর করেন।
আটক ব্যক্তিরা হলেন নড়াইল সদর উপজেলার সিঙ্গা শোলপুর গ্রামের রানা মোল্লা (২৪), তার স্ত্রী মাহমুদা আক্তার লিমা (২২) এবং খুলনা জেলার বেজেরডাঙ্গা গ্রামের ময়না খাতুন (২০)।
স্থানীয় ও আনসার সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) আওতাধীন কমলগঞ্জ উপজেলার দেবলছড়া বিওপির সীমান্ত এলাকা দিয়ে শনিবার সকালে আলীনগর ইউনিয়নের বকসি টিলা এলাকায় বিএসএফ ওই তিনজনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় জনতা তাদের ঘিরে রাখেন। আইনশৃঙ্খলা বাহিনী ও সচেতন কয়েকজন পরিচয় শনাক্তকরণ ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের কমলগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
এ তথ্য সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন বলেন, আটককৃতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কাজের তাগিদে কয়েক মাস আগে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.