সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) চলমান অভিযানে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ২৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৪১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) রাত ১২টা থেকে ২৩টা ৫৯ মিনিট পর্যন্ত সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব গ্রেফতার ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
এসএমপি সূত্রে জানা যায়, গ্রেফতার ২৩ জনের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতারকৃত আসামি রয়েছেন।
অন্যদিকে, সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ পৃথক অভিযানে মোট ১৪১টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ৭৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৬৮টি যানবাহন আটক করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এসএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আইটি ল্যাব সলিউশন্স লি.