ছবি সংগৃহীত :
বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রি সংক্রান্ত ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা দুর্নীতির অভিযোগে ২০০৭ সালে দায়ের করা ১৫ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাসকে খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালে দুদক এই ১৫ মামলা দায়ের করে। অভিযোগ ছিল, মির্জা আব্বাস ক্ষমতার অপব্যবহার করে বিনা দরপত্রে সরকারি ১৮টি বাড়ি বিক্রি করে রাষ্ট্রের বিপুল ক্ষতি করেছেন।
রায় ঘোষণার সময় আদালতে মির্জা আব্বাস উপস্থিত ছিলেন। রায়ের পর তার আইনজীবীরা সন্তোষ প্রকাশ করেছেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.