প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬ ১৫:২৩ (বৃহস্পতিবার)
‘ঈদ মোবারক’ লিখে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন মোদি

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার (২৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘ঈদ মোবারক!’ 

শুভেচ্ছা বার্তায় মোদি আশা প্রকাশ করেন, পবিত্র এই দিন পারস্পরিক সম্প্রীতি, একাত্মতা ও ভ্রাতৃত্ববোধকে আরও শক্তিশালী করবে এবং সবার জীবনে আনন্দ ছড়িয়ে দেবে।

তিনি আরও বলেন, দয়া, সহমর্মিতা এবং সমাজের জন্য কিছু করার মানসিকতা যেন সবসময় মানুষকে পথ দেখায়।

মিলাদুন্নবী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে মোদি লেখেন, আশা করি, এই দিনটি আমাদের চারপাশে একাত্মতা ও আনন্দ আরও বাড়িয়ে তুলবে। দয়া ও সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার মানসিকতা যেন সবসময় আমাদের পথ দেখায়।

পবিত্র ঈদে মিলাদুন্নবী মহানবী হজরত মুহাম্মদ (সা.)এর জন্ম ও জীবনাদর্শ স্মরণের দিন হিসেবে বিশ্বের মুসলিমরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করে থাকেন।