প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৬ ১৮:০০ (সোমবার)
ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার

ছবি: সংগৃহীত

নরসিংদীর বেলাবোতে এহসান উল্লাহ পিয়াল (৩২) নামে ছাত্রলীগের আরও এক কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করা হয়েছে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি ছিলেন। 

রোববার (২৩ আগস্ট) সকালে বেলাবো বাজারের সোনালী ব্যাংক সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত এহসান উল্লাহ পিয়াল নরসিংদী জেলার বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের নিলক্ষীয়া নামাপাড়া গ্রামের মৃত জহিরুল হক (ওরফে উল্লাহ) ও মোসা. খাদিজা বেগমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি বেলাবো থানায় দায়ের করা ১৬ নম্বর মামলায় পিয়ালকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটি ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের (সংশোধনী ২০১৩) ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় রুজু করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ জানান, নির্দিষ্ট মামলায় পিয়ালকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে নির্ধারিত সময়ে আদালতে সোপর্দ করা হবে।

এ তথ্য নিশ্চিত করে বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ গণমাধ্যমকে জানান, নির্দিষ্ট মামলায় পিয়ালকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে নির্ধারিত সময়ে আদালতে সোপর্দ করা হবে।