সিলেটের ওসমানীনগরে সিএনজি চালিত অটোরিকশা ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী একটি তেলবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ঢ ৪৪-০৬৫৪) ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশার (মৌলভীবাজার থ ১১-৮৩৫৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশায় থাকা পাঁচজন যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ও হাইওয়ে পুলিশের শেরপুর থানার ওসি আনিসুর রহমান বেলা সাড়ে ৩ টার জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় ৫/৬ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুজন মারা গেছেন বলে শুনছি। তবে এখনও নিশ্চিত হতে পারিনি।
দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার ৫ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেছেন। দুর্ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
আইটি ল্যাব সলিউশন্স লি.