প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬ ২৩:৫৩ (শনিবার)
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন?

ছবি সংগৃহীত :

মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে ছয়জন শপথ নেওয়ার পর তাদের দপ্তর চূড়ান্ত করা হয়েছে। চারজন মন্ত্রী এবং দুইজন প্রতিমন্ত্রী আলাদা আলাদা মন্ত্রণালয়ে দায়িত্ব পাচ্ছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে। 

জানা গেছে, মন্ত্রী পদে শপথ নেওয়া ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সবমায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন।

এম রশিদুজ্জামান মিল্লাত পাচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয়।  সাচিং প্রু জেরী পাচ্ছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব।

আর ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ পাচ্ছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া হুমায়ুন কবির পাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব।

আর শামীম কায়সার লিংকন পাচ্ছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। 
 
এর আগে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পর নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা শপথ নেন।  

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ান।