প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬ ২২:৫৩ (শনিবার)
ছবি সংগৃহীত :
পাবনার সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র মিরাজুল ইসলাম প্রামাণিক (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার পাটগাড়ী নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গ্রেফতার হন।
মিরাজুল ইসলাম প্রামাণিক উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাঁথিয়া পৌরসভার তিনবারের সাবেক মেয়র ছিলেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, সন্ত্রাস দমন আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.