প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬ ১৬:৫১ (শুক্রবার)
র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ১

ছবি সংগৃহীত :

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-গুলিসহ এক ব‍্যক্তিকে আটক করেছে র‍্যাব-১২ পাবনা ক‍্যাম্পের সদস‍্যরা। এ সময় ওই ব‍্যক্তির কাছ থেকে একটি দেশীয় তৈরি শুটারগান এবং একটি গুলি উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২০ আগষ্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী মাথালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই ব‍্যক্তিকে আটক করা হয়। 

আটক ব‍্যক্তির নাম আলম আলী (৪৪)। তিনি রাজশাহীর পুঠিয়া উপজেলার সৈয়দপুর এলাকার বাসিন্দা। 

শুক্রবার (২১ আগষ্ট) দুপুর সোয়া দুইটার দিকে র‍্যাব-১২, পাবনা ক‍্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ডলি রানী সরকার এ তথ‍্য জানিয়েছেন।