ছবি সংগৃহীত :
মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের আবালপুর হাওর এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশিকুর রহমান রিপন (৪৫) এবং নাঈম হোসেন (২৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর একজন আরোহী আহত হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত আশিকুর রহমান রিপন সদর উপজেলার পশ্চিম রামনগর এলাকার শরিফুল ইসলামের ছেলে, এবং নিহত নাইম হোসেন সদর উপজেলার ব্যাঙ্গা বেরইল এলাকার গোলাম রব্বানীর ছেলে।
রামনগর হাইওয়ে থানা পুলিশের এস আই মাহবুব হোসেন আর টিভিকে জানান, বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল পৌনে চারটার দিকে সদর উপজেলার আবালপুর হাওর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হলে তাদেরকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আনা হলে দুইজন মারা যায়। অপর একজন আহত ব্যক্তিকে আশংকা জনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় তিনজনকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হলে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়, অপর আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়, এবং আরেকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.