সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দুই আবাসিক হোটেল থেকে ১০ জনকে আটক করা হয়েছে। এ সময় অনৈতিক কার্যক্রম পরিচালনার অভিযোগে হোটেল দুটিও সিলগালা করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টা ৫ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন রাজার গলি দরগা গেইট এলাকার ‘হোটেল নির্জন’ আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযানে হোটেলটির ষষ্ঠ তলার ৬১৪ নম্বর কক্ষ থেকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে মো. সুজন হোসাইন (২৭), রিয়ামনি (১৮), তানজির হোসেন (৩০) ও মো. কামরুল ইসলাম (৩৫)-কে আটক করা হয়।
অপরদিকে, একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী এলাকার ‘তিতাস হোটেলে’ অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে মো. কিবরিয়া (৫০), ইকবাল আহমেদ (৪০), আকতার (৩৬), মো. আফজল (৩০), নাজমা (৩৫) ও রুমা (৩৩)-কে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, অনৈতিক কার্যক্রম পরিচালনার অভিযোগে ‘হোটেল নির্জন’ ও ‘হোটেল তিতাস’ সিলগালা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আইটি ল্যাব সলিউশন্স লি.