প্রতিকী ছবি
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুর আনুমানিক দেড়টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত ওই গৃহবধূ রিপা আক্তার (২৪)। তিনি উপজেলার চারখাই ইউনিয়নের পইলগ্রামের রাসেল আহমদের স্ত্রী এবং আব্দুর রহমানের মেয়ে।
স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার (১৪ আগস্ট) নামাজের জন্য বাইরে ছিলেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের পইলগ্রাম এলাকার রাসেল আহমদ। দুপুর আনুমানিক দেড়টার দিকে রাসেল বাড়িতে ফিরে ফিরে দেখতে পান, বসতঘরের দরজা ভেতর থেকে বন্ধ। এ সময় তিনি স্ত্রীকে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা খুলে ভেতরে প্রবেশ করেন।
পরে ঘরের ভেতর ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় রিপা আক্তারকে ঝুলতে দেখেন। তাৎক্ষণিক রিপা জীবিত আছেন ভেবে দ্রুত তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রিপা আক্তারকে মৃত ঘোষণা করেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.