প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৬ ১৭:০৬ (শুক্রবার)
এসএসসি পরীক্ষায় শতভাগ ফেল করা ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

ছবি সংগৃহীত :

এ বছর এসএসসি পরীক্ষায় ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করেনি। এমন ফলাফলের কারণ খতিয়ে দেখতে প্রতিষ্ঠানগুলোকে শোকজ করছে শিক্ষা বোর্ড।

 

 

সন্তোষজনক জবাব না পেলে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে।
শতভাগ ফেল করা অধিকাংশ প্রতিষ্ঠানের চিত্র প্রায় একই।


এসব প্রতিষ্ঠান থেকে ১৫ জনের কম শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। শতাধিক প্রতিষ্ঠানে পরীক্ষার্থী ছিল মাত্র পাঁচ থেকে সাতজন।

আবার কয়েকটি প্রতিষ্ঠানে পরীক্ষার্থী ছিল মাত্র একজন।
শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের প্রায় ৭২ শতাংশই মাদ্রাসা।

এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শোকজ করা হচ্ছে জানিয়ে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সমন্বয়ক অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, কোনো প্রতিষ্ঠানের অবহেলা কিংবা নিজেদের সমস্যার কারণে এমন ফল হয়ে থাকলে অবশ্যই তাদের জবাবদিহির আওতায় আনা হবে।

শিক্ষা গবেষকেরা বলছেন, শতভাগ ফেল করা এসব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার। একই সঙ্গে শিক্ষার্থীদের ফল খারাপ হওয়ার কারণও অনুসন্ধান করা প্রয়োজন।

গত বছরের তুলনায় এ বছর কোনো শিক্ষার্থী পাস করেনি-এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে।

গত বছর ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি। এ বছর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১২টিতে। অর্থাৎ এক বছরের ব্যবধানে শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ১৭৮টি।

অন্যদিকে, শতভাগ শিক্ষার্থী পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে।গ