সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে এ রোগের উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১১৯ জন।
শুক্রবার(১৪ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।
নতুন এই মৃত্যুতে বিভাগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ জনে।এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক এবং বাকি সবাই শিশু।
যাদের ৪৮ জনের বাড়ি সিলেটে, সুনামগঞ্জের ৫৫ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং হবিগঞ্জে ১৭ জন ।এদিকে, সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৮০ জন রোগী।
স্বাস্থ্য বিভাগ বলছে, বর্তমানে আক্রান্তদের প্রায় ৯৫ শতাংশই অসচেতনতা ও কুসংস্কারের কারণে টিকার বাইরে ছিল।
এছাড়া সিলেটের সীমান্তবর্তী এলাকা এবং সুনামগঞ্জের হাওরাঞ্চলে স্বাস্থ্যসেবা পর্যাপ্তভাবে পৌঁছাতে না পারায় এসব অঞ্চলে আক্রান্ত ও মৃত্যুর হার তুলনামূলক বেশি।
হামের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় বা ‘লগ ফেজ’ ইতোমধ্যেই পার হয়েছে।
তবে রোগটির উপসর্গ ও প্রকৃতিতে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন তারা।
আইটি ল্যাব সলিউশন্স লি.