সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৭৮টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় এসএমপির নিয়মিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেফতার, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার হওয়া আসামি রয়েছেন।
অভিযানকালে পুলিশ ২০০ গ্রাম গাঁজা ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করেছে।
এদিকে, মহানগর ট্রাফিক বিভাগ পৃথক অভিযানে ১৭৮টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ৭০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ১০৮টি যানবাহন আটক করা হয়েছে।
এসএমপি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিরাপদ সিলেট গড়ে তুলতে সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসএমপি।
আইটি ল্যাব সলিউশন্স লি.