সুনামগঞ্জের শাল্লা উপজেলার রাজনৈতিক (ডেভিল হান্ট) মামলায় কার্যক্রম নিষিদ্ধ শাল্লা উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান অরিন্দম চৌধুরী অপুকে (৪৩) গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (১২ আগস্ট) মধ্যরাতে অভিযান চালিয়ে শাল্লা সদরস্থ তার নিজ বাসায় যাওয়ার পথিমধ্যে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অরিন্দম চৌধুরী অপু ৩ নম্বর বাহাড়া ইউনিয়নের নাইন্দা গ্রামের মৃত অনিল বরন চৌধুরীর ছেলে।
গ্রেফতারের এ তথ্য নিশ্চিত করে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শওকত আলী বলেন, ১৫ আগস্ট উপলক্ষে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির বিভিন্ন ধরনের কার্যক্রম করার পায়তার করছে অরিন্দম চৌধুরী অপু। গোপন সংবাদের ভিত্তিতে আমাদের পুলিশের চৌকস টিম অভিযান চালিয়ে তাকে মধ্যরাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আমরা তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা রজু করে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছি।”
পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনতে শাল্লায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
পুলিশ সূত্রে জানা যায়, ১৫ আগস্টকে কেন্দ্র করে এলাকায় শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশের পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামি কার্যক্রম নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান। তাকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ১৫ (৩) ও ২৫ (ডি) ধারায় মামলায় আসামি করা হয়। গ্রেফতারের পর অপুকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.