সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী বাংলাবাজার, শ্রীপুর, সোনারহাট, উৎমা, পাথরকোয়ারী, প্রতাপপুর, সংগ্রাম ও তামাবিল এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভারতীয় কম্বল, সবজি, চিনি, বাসমতি চাল, ফল, বিড়ি ও এনার্জি ড্রিংকসহ বিভিন্ন চোরাচালানী পণ্য জব্দ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারের সময় বাংলাদেশি রসুন ও মালামাল বহনকারী বারকী নৌকাও আটক করা হয়েছে। জব্দকৃত এসব চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ১৮ লাখ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, জব্দকৃত চোরাচালানী মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.