ছবি: সংগৃহীত
পাবনার সাঁথিয়ায় এক বিএনপির নেতার বাড়িতে ককটেল হামলা করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশ ঘটনাস্থল থেকে ১০টি অবিস্ফোরিত পেট্রোল বোমা ও একটি ককটেল উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ আগস্ট) রাত দেড়টার দিকে উপজেলার করমজা ইউনিয়নের আফড়া নদীশুখা গ্রামের আনছার আলীর ছেলে নজরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। নজরুল ইসলাম করমজা ইউনিয়ন বিএনপির ৮নং ওয়ার্ডের সাবেক সভাপতি।
নজরুল বলেন, রাত ১টার দিকে হঠাৎ বিকট শব্দে ঘুম থেকে উঠে বারান্দায় এলে পেঁয়াজের ঘরে আগুন দেখতে পাই। সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি একই গ্রামের আরিফসহ প্রায় ৩০/৪০জন দুর্বৃত্ত ঘর ভাঙচুর চালিয়ে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়েছে। ওই ঘরে আমার ৫০/৬০ মন পেঁয়াজ, রসুন রাখা ছিল- সেগুলো সব পুড়ে নষ্ট হয়ে যায়। এ সময় আমার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে তারা দুই গ্রুপে বিভক্ত হয়ে হাইয়েচ গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।
এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে অবিস্ফোরিত ১১টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
আইটি ল্যাব সলিউশন্স লি.