প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৬ ১৮:০২ (বুধবার)
বিছানায় রক্তাক্ত স্ত্রী, ফ্যানে ঝুলছিল স্বামীর মরদেহ

ছবি: সংগৃহীত

ঢাকার আশুলিয়ার শ্রিখন্ডিয়া এলাকায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (১২ আগস্ট) বিকেলে আশুলিয়া থানা পুলিশ মরদেহদুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, আশুলিয়ার শ্রিখন্ডিয়া এলাকায় হত্যাকাণ্ডের ঘটনার খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে বিছানার মধ্যে রক্তাক্ত স্ত্রী রেখা আকতার ও ফ্যানের সঙ্গে স্বামী নজরুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

পুলিশের ধারণা, স্বামী স্ত্রীর কলহের জেরে স্বামী তার স্ত্রীকে হত্যার পর নিজে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন।

এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।