প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬ ১৫:০৫ (সোমবার)
সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন চলছে

ছবি: সংগৃহীত

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১০ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এবং অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার লেনদেন শুরুর এক ঘণ্টা পর, অর্থাৎ বেলা ১১টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৪২ পয়েন্টে অবস্থান করে। এ সময় ডিএসই শরিয়াহ্ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১ হাজার ১৭৬ ও ২ হাজার ১৮০ পয়েন্টে অবস্থান করে।

বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২৪৩ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩৪টির শেয়ারদর বেড়েছে, ৮৪টির কমেছে এবং ৬৭টির দর অপরিবর্তিত রয়েছে।

সোমবার বেলা ১১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো—এমএল ডায়িং, বেক্সিমকো লিমিটেড, ব্র্যাক ব্যাংক, প্রাইম ইন্স্যুরেন্স, সিটি ব্যাংক, সায়হাম টেক্সটাইল, সার্প ইন্ডাস্ট্রি, মুন্নু ফেব্রিকস, রিপাবলিক ইন্স্যুরেন্স ও রানার অটো।

এর আগে, লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটে ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে যায়।

সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের অবস্থানের তুলনায় আরও ৫ পয়েন্ট বাড়ে। এরপরও সূচকের গতি ঊর্ধ্বমুখী ছিল।
লেনদেন শুরুর ৩০ মিনিট পর, অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৩৮ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে, লেনদেন শুরুর এক ঘণ্টা পর, অর্থাৎ বেলা ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১৯ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৬৩৮ পয়েন্টে অবস্থান করে। এ সময়ও সূচকের গতি ঊর্ধ্বমুখী ছিল।
 
বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৪৭টির শেয়ারদর বেড়েছে, ২৫টির কমেছে এবং ১১টির দর অপরিবর্তিত রয়েছে।