প্রকাশিত: ০৮ আগস্ট, ২০২৬ ২০:৫০ (রবিবার)
সিলেটে দুই দিনে FNF-এর চার খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্যসচেতনতামূলক কর্মসূচি

ছবি: সংগৃহীত

নিরাপদ খাদ্য, পুষ্টি, স্বাস্থ্যকর জীবনযাপন ও খাদ্য নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে দুই দিনে চারটি পৃথক সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করেছে Food and Nutrition Facts (FNF)।

শনিবার (৮ আগস্ট) নিরাপদ খাদ্য, পুষ্টি, স্বাস্থ্যকর জীবনযাপন এবং খাদ্য নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে দুই দিনে চারটি পৃথক সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করেছে Food and Nutrition Facts (FNF)। ৫ ও ৬ আগস্ট আয়োজিত এসব এসব কর্মসূচিতে চা-শ্রমিক কমিউনিটি, মা ও পরিবার এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে লাক্কাতুরা টি গার্ডেনের হেলথ সেন্টারে সুস্থ জীবনযাপন বিষয়ক একটি সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে নিরাপদ খাদ্য নির্বাচন, পুষ্টিকর খাবার গ্রহণ, পর্যাপ্ত পানি পান, তামাকমুক্ত জীবনযাপনসহ সুস্থতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ উপলক্ষে লাক্কাতুরা চা-বাগানের চা-শ্রমিক কমিউনিটিতে মা, শিশু ও পরিবারের পুষ্টি বিষয়ে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়। এতে মাতৃদুগ্ধের গুরুত্ব, মা ও শিশুর পুষ্টি এবং পরিবারের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নিয়ে আলোচনা করা হয়।

অন্যদিকে, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে খাদ্যে ভেজাল, খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যকর খাদ্য নির্বাচন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি খাদ্যে ভেজাল শনাক্তকরণ, নিরাপদ খাদ্য নির্বাচন এবং দৈনন্দিন জীবনে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়।

সিলেট ক্যাডেট কলেজ ক্যাম্পাস উচ্চ বিদ্যালয়েও শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘FNF Future Cadet Health, Nutrition and Food Safety Programme’ অনুষ্ঠিত হয়। এতে খাদ্যে ভেজাল, খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও স্বাস্থ্যকর খাদ্য নির্বাচনের বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়। ছোটবেলা থেকেই শিশু-কিশোরদের নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সম্পর্কে সঠিক ধারণা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

চারটি কর্মসূচিতে FNF-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) মো. রাকিবুল ইসলাম, সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকর্তা (COO) নাজিফা তাবাসসুম, রিসার্চ কো-অর্ডিনেটর ইসতিয়াক বিন ইসলাম, রিসার্চ অ্যাসোসিয়েট সানজিমা আক্তারসহ স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

প্রথম দুটি কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আব্দুল মোমিন। স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করেন মো. বেলাল মিয়া, অর্বিক দেব, সুদিপ কুমার রায় ও নাহিদ। তাঁরা সবাই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী।

সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন চন্দ্র দেবনাথ কর্মসূচিতে উপস্থিত থেকে FNF-এর উদ্যোগকে স্বাগত জানান এবং সার্বিক সহযোগিতা ও অনুপ্রেরণা দেন। সিলেট ক্যাডেট কলেজ ক্যাম্পাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আসমা আক্তারও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার জন্য FNF-কে উৎসাহিত করেন।

FNF-এর পক্ষ থেকে জানানো হয়, শিশু-কিশোর, পরিবার ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে খাদ্য ও পুষ্টি বিষয়ে সঠিক ও বিজ্ঞানভিত্তিক জ্ঞান পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ে সঠিক তথ্য পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।