প্রকাশিত: ০৫ আগস্ট, ২০২৬ ১৮:০১ (বৃহস্পতিবার)
সিলেটে বাস-ট্রাক সংঘর্ষ, স্টিয়ারিং কেটে চালককে উদ্ধার

সিলেটের বিয়ানীবাজারে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত পাঁচ যাত্রী আহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) বেলা ১টার দিকে উপজেলার সিলেট-বিয়ানীবাজার সড়কের চারখাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেলে চালক ড্রাইভিং সিটে আটকা পড়েন। পরে স্টিয়ারিং কেটে তাকে উদ্ধার করা হয়।

গুরুতর আহত অবস্থায় ট্রাকচালককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনায় ট্রাকের হেলপার এবং বাসের আরও কয়েকজন যাত্রী আহত হন।
তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মাহফুজুল কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন।

সংঘর্ষে ট্রাকের সামনের অংশ বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় ড্রাইভিং সিটে চাপা পড়া চালককে স্টিয়ারিং কেটে উদ্ধার করতে হয়েছে। আহত অন্যদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।